পলিসি

রিফান্ড পলিসি

জয়েন করার ৩০ দিনের মধ্যে, কোনো প্রশ্ন ছাড়াই।

সংক্ষেপে

জয়েন করার ৩০ দিনের মধ্যে যেকোনো সময় রিফান্ড চাইতে পারেন। কোনো কারণ জানাতে হবে না, কোনো শর্ত নেই।

কীভাবে রিফান্ড চাইবেন

শুধু আমাদের inbox-এ বা ফোনে জানান যে আপনি রিফান্ড চান। ব্যস। কেন চাইছেন সেটা ব্যাখ্যা করতে হবে না, কোনো ফর্ম পূরণ করতে হবে না।

রিফান্ডের সময়

অনুরোধ পাওয়ার পর ১ কর্মদিবসের মধ্যে প্রক্রিয়া শুরু হয়। টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে কত সময় লাগবে সেটা নির্ভর করে পেমেন্ট মাধ্যমের উপর:

  • bKash / Nagad — সাধারণত ১ কর্মদিবস
  • কার্ড — সাধারণত ৩ কর্মদিবস (ব্যাংকের উপর নির্ভরশীল)
  • PayPal — সাধারণত ৩ কর্মদিবস

যে মাধ্যমে পেমেন্ট করেছেন, রিফান্ডও সেই মাধ্যমেই ফেরত যাবে।

রিফান্ডের পর কী হয়

রিফান্ড সম্পন্ন হলে প্রোগ্রামের সব অ্যাক্সেস বন্ধ হয়ে যায় — রেকর্ডেড লাইব্রেরি, প্রাইভেট গ্রুপ, লাইভ সেশন, সবকিছু।

পরে আবার জয়েন করতে চাইলে সেই সময়ের চলতি ফি প্রযোজ্য হবে, আগের ফি নয়।

৩০ দিন পার হলে

৩০ দিনের পর রিফান্ড প্রযোজ্য নয়। এই সময়সীমাটা রাখা হয়েছে কারণ জয়েন করার সাথে সাথেই পুরো লাইব্রেরি খুলে যায় — কোনো অপেক্ষা বা ধাপ নেই। ৩০ দিন যথেষ্ট সময়, এর মধ্যে আপনি লাইব্রেরির অনেকটা দেখে ফেলতে পারবেন এবং অন্তত একটি লাইভ সেশনেও অংশ নিতে পারবেন।

সর্বশেষ হালনাগাদ: ৩ আগস্ট ২০২৬