কোন Campaign চালাবেন, কোন Creative বন্ধ করবেন, কখন Scale করবেন — এসব সিদ্ধান্ত আর অনুমানের উপর নয়।
মাসে একদিন আমরা এই রুমে বসি। বাস্তব Ad Account-এর সমস্যা ধরে ধরে বুঝি — কোথায় কী হচ্ছে, কেন হচ্ছে, আর পরের Decision-টা কী।
Session চলে প্রয়োজন অনুযায়ী — সাধারণত ৩ থেকে ৫ ঘণ্টা।
৩০ দিনের মধ্যে no-questions-asked রিফান্ড · কোনো ব্যাচ নেই, যেকোনো সময় শুরু
এই প্রোগ্রাম সবার জন্য না। যাঁরা সবচেয়ে বেশি পান, তাঁরা সাধারণত এই চারজনের কোনো একজন।
e-Commerce বা F-Commerce বিজনেস, প্রতিদিন বাজেট খরচ হচ্ছে। সেল আসে, কিন্তু কোন সিদ্ধান্তটা আসলে কাজ করছে সেটা নিশ্চিত না।
ফাউন্ডার হিসেবে প্রতি মাসে রিপোর্ট দেখেন। কিন্তু সংখ্যাগুলো ভালো না খারাপ, আর কোন প্রশ্নটা করা দরকার — সেটা বোঝার উপায় নেই।
অভিজ্ঞ মার্কেটার বা এজেন্সিতে কাজ করেন। কী করতে হয় জানেন, কিন্তু কেন করতে হয় আর কখন করা উচিত না — সেটা এখনো অনুমান।
ছোট বাজেটে সব ঠিক চলে। বাড়াতে গেলেই ভেঙে পড়ে, আর কেন ভাঙল সেটা ধরতে পারেন না।
যিনি নিজের সমস্যা গ্রুপে পোস্ট করেন। মাসিক লাইভ সেশনের বিষয়ই ঠিক হয় গ্রুপে আসা সমস্যাগুলো থেকে — তাই যাঁরা লেখেন, তাঁদের অ্যাকাউন্ট স্ক্রিনে উঠে আসে।
যিনি শুধু রেকর্ডিং দেখেন, তিনিও শিখবেন — কিন্তু তিনি একটা কোর্স পাচ্ছেন, মেন্টরশিপ না। পার্থক্যটা ফি-তে নয়, অংশগ্রহণে।
ভুল প্রত্যাশা নিয়ে কেউ ঢুকুক, সেটা চাই না। তাই আগে বলে নিচ্ছি কী পাবেন না।
প্রচলিত step-by-step Meta Ads কোর্স নয়
GTM বা server-side tracking সেটআপ টিউটোরিয়াল নয়
কপি-পেস্ট স্ট্র্যাটেজি বা শর্টকাট নয়
দ্রুত রেজাল্টের কোনো প্রতিশ্রুতি নয়
ওয়ান-টু-ওয়ান কনসালটেন্সি নয় — এটি গ্রুপ মেন্টরশিপ
হাত ধরে শেখানোর বিগিনার কোর্স নয়
রেকর্ডেড লাইব্রেরি, মাসিক লাইভ, কমিউনিটি আর সাপোর্ট — চারটেই একসাথে চলে। জয়েন করার সাথে সাথেই সবকিছুতে অ্যাক্সেস, কোনো অপেক্ষা নেই, কোনো ড্রিপ নেই।
১০টির বেশি রেকর্ডেড ক্লাস, মোট সময় ১৩ ঘণ্টা+। পারচেজের পর jsarkar.com-এ লগইন করলেই পুরোটা সাথে সাথে খুলে যায়।
প্রতি মাসে লাইব্রেরি আরও বড় হয় — লাইভ সেশনের এডিটেড রেকর্ডিং, আর Meta-র সিস্টেম বা পলিসি বদলালে সেটার আপডেট নিয়মিত যোগ হয়।
ভবিষ্যতে যত ভিডিও যোগ হবে, সবই আপনি পাবেন — কোনো সময়সীমা নেই।
প্রতি মাসের শেষ শুক্রবার, রাত ৯টা। প্রথমে একটি নির্দিষ্ট টপিক নিয়ে এক ঘণ্টার লেকচার — PPT ও স্ক্রিন শেয়ারসহ।
তারপর প্রবলেম সলভিং। পুরো সেশন সাধারণত ৩ থেকে ৫ ঘণ্টা চলে — ঘড়ি ধরে শেষ করা হয় না, সমস্যাগুলো শেষ হলে সেশন শেষ হয়।
লাইভে সরাসরি অংশগ্রহণ ৬ মাসের জন্য। রেকর্ডিংয়ে Lifetime অ্যাক্সেস থাকে।
Facebook-এ প্রাইভেট গ্রুপ — এখানেই আলোচনা, সমস্যা পোস্ট আর নেটওয়ার্কিং। পুরনো পোস্ট সার্চ করা যায়, তাই এটা একটা জীবন্ত আর্কাইভও।
সারা মাস ধরে গ্রুপে যে সমস্যাগুলো আসে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোই পরের লাইভ সেশনের বিষয় হয়ে ওঠে। WhatsApp গ্রুপ রাখা হয়েছে শুধু ঘোষণার জন্য।
প্রতিটা প্রশ্নের জন্য মাসিক লাইভের অপেক্ষা করতে হয় না। গ্রুপে সমস্যা পোস্ট করলে সাপোর্ট টিম কমেন্টে উত্তর দেয়, সারা মাস।
দ্রুত প্রশ্নের উত্তর গ্রুপেই মেলে। যেগুলো গভীর আলোচনা দাবি করে, সেগুলো লাইভে গিয়ে ওঠে।
সাপোর্ট টিমের সহায়তার নিশ্চয়তা ৬ মাসের জন্য। তবে গ্রুপে আপনার Lifetime অ্যাক্সেস থাকবে — আলোচনা পড়তে, পুরনো পোস্ট খুঁজতে বা অন্যদের কাছ থেকে শিখতে কোনো বাধা নেই।
মডিউল বা সপ্তাহের ক্রম নেই, কারণ এটা ক্রম মেনে চলা কোর্স নয়। যে বিষয়গুলো বারবার ফিরে আসে —
প্রায় এক যুগেরও বেশি সময় ধরে e-Commerce, Meta Ads আর SaaS নিয়ে কাজ করছি। এই সময়ে বেশ কিছু গ্লোবাল বিজনেস তৈরি করেছি, কয়েকটি থেকে এক্সিটও করেছি।
নিজে বিজনেস করতে গিয়ে Meta Ads ম্যানেজ করার সময় নানা ভুল করেছি — এবং সেই ভুলগুলো থেকেই শিখেছি। সমস্যা সমাধানে আমার ডিসিশন-মেকিংয়ের দক্ষতা ওখান থেকেই এসেছে, কোনো কোর্স থেকে নয়।
e-Commerce নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, উদ্যোক্তারা বারবার একই ধরনের সমস্যায় আটকে যাচ্ছেন। সেই জায়গা থেকেই এই প্রোগ্রামের শুরু।
SaaS-ভিত্তিক Global e-Commerce প্ল্যাটফর্ম — যেখানে খুব সহজে, অল্প সময়ে নিজের অনলাইন বিজনেস দাঁড় করানো যায়।
সলিউশন প্রোভাইডার কোম্পানি — সফটওয়্যার ডেভেলপমেন্ট, মার্কেটিং আর ব্র্যান্ডিং সলিউশন নিয়ে কাজ করে। পাশাপাশি ইন-হাউস বিজনেস অ্যাক্সিলারেশন এবং নতুন সব এক্সপেরিমেন্টাল প্রজেক্ট নিয়েও কাজ করে।
কোনো লেখা বদলানো হয়নি — Facebook পেজ থেকে সরাসরি।






He's an excellent mentor. Definitely recommended.

বাংলাদেশে অনেক ফেসবুক মার্কেটিং কোর্স আছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি—সরকার ভাইয়ের কোর্স আমার ব্যবসায় সবচেয়ে বেশি পরিবর্তন এনেছে।
আমার ব্যক্তিগত মতামতে, ফেসবুক মার্কেটিংয়ে সরকার ভাই বাংলাদেশের সেরাদের একজন। তাঁর কাছ থেকে শেখা বিষয়গুলো বাস্তবে কাজে লাগিয়ে আমি দারুণ ফল পেয়েছি।
ধন্যবাদ ভাই। ❤️

আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখতে পারছি ❤️, আমার অনেক টাকা লস হইতেছিল এড ম্যানেজার এ, আমি আস্তে আস্তে শিখতেছি এবং বুঝতেছি বিষয়গুলা, আগে অন্ধকারে অ্যাড চালাইতাম, ভালোমন্দ কিছুই বুঝতাম না, দিন দিন আরো অনেক কিছু শিখব, ভাইয়ের জন্য শুভকামনা ও দীর্ঘআয়ু কামনা করছি, ভাইয়া অনেক ফ্রেন্ডলি, অমায়িক মানুষ
আরও রিভিউ — facebook.com/jsarkar.net/reviews
উদ্যোক্তা, বিজনেস ওনার আর মার্কেটাররা এক ঘরে — স্ক্রিনের বাইরে, সরাসরি।





প্রোগ্রামের রুমটা Facebook গ্রুপ আর Google Meet-এ থেমে থাকে না। মাঝে মাঝে সবাই সামনাসামনি বসেন — যেখানে প্রশ্ন আসে সরাসরি ফ্লোর থেকে, আর পরিচয় হয় এমন মানুষের সাথে যাঁরা একই পথে হাঁটছেন।
কোনো ব্যাচ নেই, কোনো সিট শেষ হওয়ার তাড়া নেই। কিন্তু দাম বাড়ে — নিচে কেন, তা লেখা আছে।
রেকর্ডেড লাইব্রেরি · ভবিষ্যতের সব নতুন ভিডিও · প্রাইভেট কমিউনিটি
মাসিক লাইভ সেশন · সরাসরি সাপোর্ট
এককালীন পেমেন্ট · জয়েনের সাথে সাথেই Instant access
কোনো ব্যাচের অপেক্ষা নেই, কোনো সিট ফুরিয়ে যাচ্ছে না। শুধু লাইব্রেরিটা প্রতি মাসে বড় হচ্ছে — আর তার সাথে দামও।
৳1990-এ জয়েন করুন